ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগস্ট মাসকে ঘিরে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আগস্ট মাসকে ঘিরে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি বলেন, যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থানে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে র‍্যাব। আগস্ট মাসে জঙ্গিরা আগে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশের সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসাথে কাজ করে।


আগস্ট মাসের সব আয়োজন যেন নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই জন্য আমরা কাজ করছি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও এ বিষয়ে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑